সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ২৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার সকালে মিছিলটি নয়াপল্টনস্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলটিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির নি:শর্ত মুক্তির দাবিতে মূহুমুহু স্লোগান দেয়া দেয়।

মিছিলে ঢাকা মহাগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি সহ-ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ বিএনপির হাজারো নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: