সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ২০ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিএনপি কখনও একদলীয় শাসনে বিশ্বাস করে না: মির্জা ফখরুল

ডেইলি সিলেট ডেস্ক ::

বিএনপি কখনও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য বিএনপি গত পাঁচ দশক ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে।

শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়’- জামায়াতে ইসলামীর আমিরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, বিরোধীদলীয় নেতা কী বলেছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। আমরা শুধু বলতে পারি, আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী নই। আমরাই একমাত্র দল, যারা গত পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দীর্ঘদিন বিদেশে নির্বাসিত ছিলেন। তাই গণতন্ত্র নিয়ে বিএনপিকে প্রশ্ন করার সুযোগ নেই।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মির্জা ফখরুল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারের দ্বিতল মার্কেট এবং কালীতলা-হোগলাকান্দি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

পরে শহরের সার্কিট হাউস মিলনায়তনে জেলার অবকাঠামোগত উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় সভার শুরুতে জুলাই আন্দোলনের যোদ্ধাদের মধ্যে অনুদান বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: