সর্বশেষ আপডেট : ৩৪ মিনিট ১৬ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

রাজনগরে চা বাগান থেকে লাশ উদ্ধার

মৌলভীবাজার সংবাদদাতা ::

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার চা বাগান এলাকা থেকে এক গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ মে) দুপুরে উপজেলার হাজীনগর চা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি সাহাব উদ্দিন (৩৫) নামের এক রিকশাচালকের। তিনি কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া চা বাগান এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে হাজীনগর চা বাগান এলাকায় সাহাব উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, শুক্রবার রাতে কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মণবাজার থেকে সাহাব উদ্দিনকে যাত্রীবেশে ছিনতাইকারীরা হাজীনগর চা বাগানে এনে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: