সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ৫ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বিয়ানীবাজারে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি :

বিয়ানীবাজারে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফুহাদুল চৌধুরীর বাড়ি থেকে তার স্ত্রী মীরা বেগম (৪০) এর লাশ উদ্ধার করা হয়। বিয়ানীবাজার থানা পুলিশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকের কলেজ মর্গে প্রেরণ করে। তবে কি কারণে এই মৃত্যু এ ব্যাপারে কিছু জানা যায়নি।

ময়না তদন্ত শেষে মীরা বেগমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মামলা তদন্তকারি কর্মকর্তা এস.আই হিমেল জানান। তিনি জানান, মীরা বেগম তার নিজ ঘরে ভেতরে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলেন। ময়না তদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) মোঃ মেহেদি হাসান সুমন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: