![]()


স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্র হারিয়ে গেছে। তার নাম সাকিব আহমদ, বয়স ১৩ বছর। সে কানাইঘাট উপজেলার সড়কের বাজার সরদারের মাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
হারিয়ে যাওয়ার সময় তার ঘায়ে সাদা পায়জামা, সাদা পাঞ্জাবী ও সাদা টুপি পরিহিত ছিল। তার উচ্চতা: ৪ ফুট ৮ ইঞ্চি। তার সন্ধানের জন্য দক্ষিণ সুরমা থানায় একটি জেনারেল ডায়রী (জিডি) করেছেন মামা আব্দুল আলিম।
জিডিতে উল্লেখ করা হয়- নিখোঁজ সাকিব আহমদ (১৩) শ্রীমঙ্গল থানার আশিদ্রোন ইউনিয়নের খোশবাস হযরত শাহজালাল (র.) লতিফিয়া মাদরাসার ছাত্র। সে গত মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় কদমতলী বাস স্ট্যান্ড থেকে হারিয়ে যায়। সে মাদ্রাসা থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সিলেট আসার পর সর্বশেষ সে বাড়িতে যোগাযোগ করেছিল। এর পর তার আর কোন খবর পাওয়া যায় নি।
যদি কোন হৃদয়বান ব্যক্তি সাকিব আহমদের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মোবাইল: ০১৭৫৪৬৭০১৬৩/০১৭৩৯৩১৬৭৪৫।