সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
সোমবার, ২৭ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

‘পড়ালেখার চাপে’ ঘর ছাড়ে সিলেট কাজিরবাজার মাদ্রাসার ছাত্র লিমন

সিলেটে নিখোঁজ থাকা আরেক মাদ্রাসা ছাত্রকে উ’দ্ধার করেছে পু’লিশ। উ’দ্ধারকৃত ১২ বছর বয়সী মো. লিমন হোসেন সিলেট জামেয়া মাদানিয়া ইস’লামিয়া কাজিরবাজার মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

শনিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে হযরত শাহ’জালাল (রহঃ) মাজার এলাকা থেকে লিমন হোসেনকে সুস্থ অবস্থায় উ’দ্ধার করে পু’লিশ। এরআগে গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় লিমন।

এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তার আর কোনো খোঁজ মিলছিলো না। এঘটনায় গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এসএমপির কতোয়ালী থা’নায় জিডি করেন তার বাবা নগরীর জিন্দাবাজার এলাকার মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশার।

জিজ্ঞাসাবাদে উ’দ্ধারকৃত লিমন পু’লিশকে জানায়, পড়ালেখার চাপে পরিবারের লোকজনদের সাথে রাগ করে সে ঘর ছেড়ে চলে যায়।

কোতোয়ালী মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ আলী মাহমুদ জানান, উ’দ্ধারকৃত লিমন হোসেনকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে।

এরআগে শনিবার রাতে সিলেটের রশিদপুর এলাকা থেকে ওসমানীনগরের এক মাদ্রাসাছাত্রকে আমিরুল ইস’লামকে উ’দ্ধার করে পু’লিশ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: