![]()


ওসমানীনগর সংবাদদাতা ::
সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় তার নিজ বাড়ির রান্নাঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত প্রান্ত দেব (১৭) উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গয়নাঘাট এলাকার প্রদীপ দেবের ছেলে ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, প্রান্ত দেবের বাসায় কেউ না থাকা অবস্থায় রোববার বিকেলের কোনো এক সময় রান্না ঘরের চালার তীরের সাথে গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
বিকেলে বাসার অন্যরা এসে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঘরের ফাঁক দিয়ে রান্না ঘরে ঝুলন্ত লাশ দেখতে পায়। সন্ধ্যা ৭টার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রান্তের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাঈন উদ্দিন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।