সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সীতাকুন্ডে নিহতদের স্মরণে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রদীপ প্রজ্জ্বলন

সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণে নিহতদের স্মরণে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের উদ্যোগে মৌন র‌্যালি ও ৪৬টি তাজা প্রাণের অকাল মৃত্যুতে ৪৬টি প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় (৯ জুন) সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এই মৌন র‌্যালি ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহবায়ক অধ্যাপক জান্নাত আরা খান পান্না। সদস্য সচিব সন্দিপন শুভ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সম্মিলিত সামাজিক আন্দোলন বিভাগীয় আহব্বায়ক দেবব্রত রায় দিপন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমীর রেজা,গ্রাসরুটস এর প্রধান নির্বাহী হিমাংশু মিত্র, যুবমৈত্রী সিলেট জেলা সভাপতি আব্দুল্লাহ খোকন, সাধারন সম্পাদক, নাহিদ হাসান প্রান্ত, মোহাইমিনুল ইসলাম মাহিন, কোষাধ্যক্ষ সন্দ্বীপ দাস, শ্রাবন দাস, শাহ সিকান্দর শাকির, নাট্যকর্মী এম. এস. এ মাসুম খান, নারী উদ্যোক্তা শাহানা চৌধুরী, পাঠক ফোরাম সভাপতি অনিতা বর্ধন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: