![]()


কোম্পানীগঞ্জে অ’স্ত্রের মুখে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অ’ভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাড়ুয়া সাকেরা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আ’হত ব্যবসায়ী বশির মিয়া কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি ইস’লামপুর গ্রামের ই’মামুল হকের পুত্র।
ব্যবসায়ী বশির মিয়া জানান, ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় ‘আল্লাহ ভরসা ক্রাশার মিল’ নামে তাঁর একটি পাথর ভাঙার মিল রয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পাথর বিক্রির দেড় লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাড়ুয়া সাকেরা এলাকায় পৌঁছালে ছিনতাইকারী দল আরেকটি অটোরিকশায় এসে তার গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে অ’স্ত্রের মুখে জি’ম্মি করে সাথে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ব্যাগে দেড় লাখ টাকা ছিল বলছেন তিনি।
কোম্পানীগঞ্জ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, এ ঘটনায় লিখিত অ’ভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জ’ড়িতদের গ্রে’প্তারে অ’ভিযান চলছে।