সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে স্বামী খু নের অ’ভিযু’ক্ত শিপার পর’কী’য়া প্রে’মিক মাহি লাপাত্তা

সিলেটে আইনজীবী আনোয়ার হোসেন হ’ত্যা মা’মলার প্রধান আ’সামি শাহ’জাহান চৌধুরী মাহি এক সপ্তাহেও গ্রে’প্তার হয়নি। মাহি গ্রে’প্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের আইনজীবীরা।

গতকাল দুপুরে সিলেটের আ’দালত প্রাঙ্গণে একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে আইনজীবীরা উপস্থিত হয়ে এ ক্ষোভ প্রকাশ করেছেন। পু’লিশ বলছে- মাহিকে ধরতে তাদের অ’ভিযান অব্যাহত রয়েছে। ৫ দিনের রি’মান্ড মঞ্জুর হওয়া শিপা বেগমকে আজ পু’লিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। সিলেটে খালাতো ভাই শাহ’জাহান চৌধুরী মাহির সঙ্গে স্ত্রী’ শিপা বেগমের পর’কী’য়া প্রে’মের বলি হয়েছেন জে’লা বারের পরিচিত আইনজীবী আনোয়ার হোসেন। মা’মলার এজাহারেই নি’হত আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন অ’ভিযোগ করেছেন তার ভাই এডভোকেট আনোয়ার হোসেন সকালে যখন কর্মস্থলে চলে যেতেন তখন মাহি মোটরসাইকেল নিয়ে তার বাসার সামনে আসতো। এ সময় শিপাকে নিয়ে মাহি নগরীর বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতো।

এডভোকেট আনোয়ার হোসেন বাসায় আসার আগেই মাহি প্রে’মিকা শিপাকে বাসার সামনে এসে নামিয়ে দিয়ে যেতো। বিষয়টি জানার পর এডভোকেট আনোয়ার হোসেনের সঙ্গে শিপা বেগমের সাংসারিক দূরত্বের সৃষ্টি হয়। এবং মৃ’ত্যুর পূর্বে তারা দু’জন দুই কক্ষে বসবাস করতেন। গত ৩০শে এপ্রিল রমজানের দিনে মা’রা যান এডভোকেট আনোয়ার হোসেন। ফজরের নামাজের পর তিনি ঘুমিয়ে ছিলেন। বিকাল ৩টায় স্ত্রী’ শিপা বেগম স্বজনদের ফোন করে জানান আনোয়ার হোসেনের মৃ’ত্যুর খবর।

শিপার কথায় স্বাভাবিক মৃ’ত্যু মেনে নিয়ে আনোয়ার হোসেনকে স্বজনরা গ্রামের বাড়ি সিলেট শহরতলীর শি’বের বাজারে দাফন করেন। কিন্তু আনোয়ার হোসেনের মৃ’ত্যুর ১০ দিনের মা’থায় স্ত্রী’ শিপা বেগমের বিয়ের খবর নিয়ে আনোয়ার হোসেনের পরিবারের স্বজনদের স’ন্দেহ হয়। এরপর তারা খবর নিয়ে জানতে পারেন খালাতো ভাই শাহ’জাহান চৌধুরী মাহির সঙ্গে শিপা বেগমের পর’কী’য়া প্রে’মের স’ম্পর্ক ছিল। এবং এডভোকেট আনোয়ার হোসেনের মৃ’ত্যুর পর শিপা তার প্রে’মিক মাহিকেই বিয়ে করেছেন। পরবর্তীতে ফোনালাপে শিপা মা’মলার বাদী মনোয়ার হোসেনের কাছে সেটি স্বীকার করেন। ১লা জুন এ ঘটনায় আ’দালতে এডভোকেট আনোয়ার হোসেনকে হ’ত্যা করা হয়েছে দাবি করে মা’মলা করেন তার ভাই মনোয়ার হোসেন।

আ’দালতের নির্দেশে সিলেটের কোতোয়ালি থা’না পু’লিশ মা’মলা রেকর্ড করে শিপাকে গ্রে’প্তার করেছে। মাহি ও শিপা ছাড়া এ মা’মলার আ’সামিরা হলেন- শিপার মা গো’লাপগঞ্জের রণকেলী গ্রামের আজমল আলীর স্ত্রী’ রাছনা বেগম, কোতোয়ালি থা’নাধীন রায়নগর ১০৪নং বাসার মোতাহির আলীর ছে’লে এনামুল হাসান, জৈন্তাপুরের হরিপুর গ্রামের মৃ’ত সোনা মিয়ার ছে’লে এসএম জলিল, বিমানবন্দর থা’নাধীন কালাগুল এলাকার মৃ’ত কালা মিয়ার ছে’লে জাকির আহম’দ, গোয়াইনঘাটের ছোটখেল গ্রামের জামাল মিয়ার ছে’লে ফয়সল আহম’দ ও সুবিদবাজার এলাকার লন্ডনী রোডের নাই’মা’র। আ’দালত শিপার ৫ দিনের রি’মান্ড মঞ্জুর করলে শিপাকে আজ পু’লিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে জানিয়েছেন মা’মলার ত’দন্ত কর্মক’র্তা ও কোতোয়ালি থা’নার ওসি (ত’দন্ত) মো. ইউনূস। তিনি জানান- শিপাকে গ্রে’প্তারের পর থেকে মাহি পলাতক রয়েছে। তাকে ধরতে পু’লিশের অ’ভিযান অব্যাহত রয়েছে। এদিকে- শিপা ও মাহির কললিস্ট সংগ্রহের জন্য পু’লিশ আবেদন করেছে। কললিস্ট পেলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে বলে জানান তিনি।

এদিকে- আনোয়ার হোসেনের হ’ত্যাকারীদের গ্রে’প্তার দাবিতে গতকাল দুপুরে জাতীয় মানবাধিকার সোসাইটি আয়োজিত মানববন্ধনে জে’লা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ আইনজীবীরা উপস্থিত হন। এখন পর্যন্ত প্রধান আ’সামি শাহ’জাহান চৌধুরী মাহিকে গ্রে’প্তার না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। জে’লা ও দায়রা জজ আ’দালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জে’লা শাখার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন। এতে প্রধান অ’তিথির বক্তব্যে সিলেট জে’লা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন অনতিবিলম্বে সিলেট জে’লা বারের বিজ্ঞ সিনিয়র এডভোকেট আনোয়ার হোসেনের হ’ত্যাকারী খু’নিদের গ্রে’প্তার ও দৃষ্টান্তমূলক শা’স্তির দাবি জানান।

তিনি বলেন, আনোয়ার হোসেন হ’ত্যা মা’মলার সুষ্ঠু ত’দন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন আরও আন্তরিক হলে অ’প’রাধীরা কোনো অবস্থাতেই ছাড়া পাবে না। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কা’মনা করেন।

মানববন্ধনে অ’তিথি হিসেবে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট ফজলুল হক সেলিম, সাবেক সভাপতি একেএম সমিউল আলম, সাবেক সভাপতি মো. লালা, মা’ওলানা আব্দুর রকিব, পান্না লাল দাস, ওবায়দুর রহমান, জালাল উদ্দিন, খোরশেদ আলম খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা দিলোয়ার আল আজহার, সাবেক যুগ্ম সম্পাদক মহসিন আহম’দ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সত্তার, ড. এম শহিদুল ইস’লাম, সৈয়দ নুরুজ্জামান, বদিউল আলম লিটন, সেলিম মো. আলী আসগর, সৈয়দ আকরাম আল সাহান, ফখরুল হক, তাজ উদ্দিন মাখন, শফিকুল ইস’লাম শফিক, ইস’রাফিল আলী, সমাজসেবী মুর্শেদ মিয়া, সাব্বির আহম’দ বাবলু, খালেদ আহম’দ জুবায়ের, বদরুল ইস’লাম জাহাঙ্গীর, সলমান উদ্দিন, সাইফুর রহমান রানা, ওবায়দুর রহমান ফাহমি, নেপাল চন্দ্র, মু’সলিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, আব্দুল মুকিত অ’পি, মোবারক হোসেন, সৈয়দ কাওছার আহম’দ, আব্দুর রাজ্জাক, ঝরনা বেগম, রেদোয়ান আহম’দ চৌধুরী, সালেহ আহম’দ, সাদিদুর রহমান রিপন, মামুন আহম’দ, সুলতানা রাজিয়া ডলি, নজরুল ইস’লাম, আনিসুল হক, বিজিত লাল তালুকদার, আব্দুর রকিব, কা’মাল হোসেন, কানন আলম, রাকিব আল মাহমুদ, আবু ফাহাদ, টিপু রঞ্জন, মুজিবুর রহমান, নজরুল ইস’লাম ও নি’হত আনোয়ার হোসেনের ভাই বাদী মনোয়ার হোসেন লিটু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: