![]()



সিলেটের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মো. খলিলুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি অ’তিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে সংযু’ক্ত ছিলেন।
আর সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমানকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে।
রোববার (৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে সিলেট বিভাগের কমিশনার করা হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার (অ’তিরিক্ত সচিব) মো. মশিউর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদম’র্যাদার।