সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
সোমবার, ৮ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আকবরের ফাঁসির দাবীতে এসপি অফিসের সামনে বিক্ষোভ

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’ রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত, পুলিশের বহিষ্কৃত উপ পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতারের খবর শুনে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ভীড় করেছেন উৎসুক জনতা।

এ সময় তারা অভিযুক্ত আকবরের ফাঁসির দাবী করে শ্লোগান দিতে দেখা গেছে। এসময় সিলেটের সচেতন ছাত্র সমাজ নামে একটি সংগঠন পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ি ও সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে শতাধিক মানুষ আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দেয়।

এর আগে ঘটনার ২৮ দিন পর সোমবার দুপুরে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেপ্তার করে পুলিশ। রায়হান আহমদ নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া কানাইঘাট থানা পুলিশের হেফাজতে ছিল।

আকবর হোসেন ভূঁইয়াকে কানাইঘাট থেকে সিলেট নিয়ে আসছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল। তাকে আনার পরই পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর শনিবার মধ্যরাতে রায়হানকে নগরীর কাষ্টঘর থেকে ধরে আনে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ। পরদিন ১১ অক্টোবর ভোরে ওসমানী হাসপাতালে তিনি মারা যান। রায়হানের পরিবারের অভিযোগ, ফাঁড়িতে ধরে এনে রাতভর নির্যাতনের ফলে রায়হান মারা যান। ১১ অক্টোবর রাতেই রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: