![]()



সিলেটের আলোচিত রায়হান হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার এসআই আকবরকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে সিলেট জেলা পুলিশ তাকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করে।
এর আগে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা থেকে আকবরকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১০ অক্টোবর রাতে সিলেট নগরীর আখালিয়া নেহারীপাড়ার বাসিন্দা রায়হানকে বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরদিন রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা করলে এসএমপির একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে সত্যতা পায়। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেনসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়।