সর্বশেষ আপডেট : ১২ মিনিট ৫১ সেকেন্ড আগে
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দক্ষিণ সুরমায় তিন ছিনতাইকারীকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার :

সিলেটে পেশাদার তিন ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুরে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ অভিযোগকারীর মোবাইলসহ ৩টি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।
আটকরা হলো, সুনামগঞ্জের মোহাম্মদপুরের আব্দুল আজিজের ছেলে আবুল মিয়া (২৯), ওসমানীনগর উপজেলার সাদিপুর গজিয়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে মাছুম মিয়া (২৪) ও দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কবির মিয়ার ছেলে মো. রুবেল (২৪)। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ৩টি ও এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রে জানা গেছে, আবুল, মাছুম ও রুবেল যাত্রী বেশে অটোরিকশায় ওঠে হৃদয় মিয়া নামে এক যুবকের মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এসময় হৃদয় মিয়ার চিৎকার করলে স্থানীয় জনতা এগিয়ে আসেন। পরে তাদেরকে ধাওয়া দিয়ে পুরান তেঁতলি বাইপাস থেকে আটক করা হয়। পরে তাদের গণধোলাই করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, ছিনতাই করে পালানোর সময় তাদেরকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: