সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে শাবির ল্যাবে নতুন করে ৫৮ জনের করোনা পজিটিভ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ৫৮ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। বৃহস্পতিবার (৬ আগস্ট) দৈনিক নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়।

নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ বৃহস্পতিবার ২৫০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ৫৮ জন ব্যক্তি করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেটের ২৪ জন, সুনামগঞ্জের ২০ জন ও হবিগঞ্জ জেলার ১৪ জন রয়েছেন।

সবশেষ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ২৯৭ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: