সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে নতুন করে আরো ৯০ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :

সিলেটের দুই ল্যাবে আরো ৯০ জন করোনা শনাক্ত হয়েছে। তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, সোমবার ২৮২টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৪৩ জন, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের (জিইবি) পিসিআর ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মাঝে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক।
তিনি জানান, এরা সবাই সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪২২ জন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: