![]()



সিলেটে ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার (২২ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন তিনি।
এছাড়া শাবির ল্যাবে সুনামগঞ্জ জেলার ৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ সোমবার (২২ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।