সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ১৩ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটের মেয়র আরিফের স্ত্রী শ্যামা হক করোনায় আক্রান্ত

সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজ কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শ্যামা হকের রিপোর্ট পজেটিভ আসে।

শ্যামা হকের করোনা পজেটিভের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।

মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইমন কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হন। এরপর থেকে মেয়র আরিফুল হক চৌধুরী সহ তার পরিবারের লোকজন কোয়ারেন্টিনে রয়েছেন। ওই সময় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনা টেস্ট করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে।

এদিকে- করোনা পজেটিভ এলেও শ্যামা হক সুস্থ রয়েছেন। তিনি নিজ বাসাতেই রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: