সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
সোমবার, ২৯ জুন ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে আজ আরো ৫৮ জন করোনা রোগী সনাক্ত

সিলেটে নতুন করে আরো ৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সিলেট ওসমানীর ল্যাবের পরীক্ষায় ৪৯ জন এবং শাবি’র ল্যাবের পরীক্ষায় ৯ করোনা শনাক্ত হয়েছেন।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার (১ জুন) মোট ১৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৯ টি রিপোর্ট আসে পজেটিভ। ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন। করোনা আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

অন্যদিকে শাবির পিসিআর ল্যাবে সোমবার আরো ৯ জন করোনা শনাক্ত হয়েছেন। সোমবার (১ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে শুক্রবার ১৫৯ টি নতুন নমুনা গ্রহণ করে পুরাতন মিলিয়ে ১৭৭ টি পরীক্ষায় এই ৯ জন নতুন করে শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আক্রান্ত ৯জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: