সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
রবিবার, ৩১ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে আরো ৪৫ জনের করোনা শনাক্ত

 

সিলেট বিভাগে চিকিৎসক পুলিশসহ ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ মে) তাদের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৪১ জনের করোনা শনাক্ত হয় আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চারজনের করোনা শনাক্ত হয়।
শুক্রবার রাত সাড়ে ১১ টায় টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে শুক্রবার ১৮৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সিলেট জেলার বাসিন্দা। তবে সিলেট নগর ও সদর উপজেলার বেশি।তিনি জানান, আক্রান্তদের মধ্যে দুই চিকিৎসক ও পুলিশ সদস্যও আছেন।
অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে।আক্রান্তরা সিলেট বিভাগের হলেও কোন জেলার তা জানাতে পারেননি তিনি।
সংশ্লিষ্ট সূত্রেে জানা গেছে, আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: