![]()

নগরীর মজুমদাপাড়া ঘাসিটুলাস্থ কোরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সে জামিয়া ইসলামিয়া দারুল কুরআন এর দস্তারবন্দি ইসলামি মহা সম্মেলন আগামী ১৯ ফেব্রুয়ারী বুধবার জামেয়া কমপ্লেসে অনুষ্ঠিত হবে।
গত ২০১৯ সালের ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ক্বারীদের মধ্যে পাগড়ি বিতরণ করা হবে। পাগড়ি প্রাপ্তি শিক্ষার্থীরা আগামী ১০ ফেব্র“য়ারির মধ্যে কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সের কার্যালয়ে নাম তালিকাভূক্তি করার জন্য বোর্ডের প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মেল হোসাইন চৌধুরী অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি