সর্বশেষ আপডেট : ৩৩ মিনিট ৫৬ সেকেন্ড আগে
রবিবার, ৮ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট ওবায়দুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান,উপজেলা বিএনপি সদস্য ইফতেখার মো: নাবিল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিপন হাসান চৌধুরী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবস এবং জুলাইয়ের চেতনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই চেতনাকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, পরাজিত ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আমাদের দুর্বলতার কারণে তারা যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

সকাল থেকেই উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীদের উপস্থিতিতে রাজপথ সরব হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: