সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর

প্রবাস ডেস্ক ::

সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম এজেল নিউজ জানিয়েছে।

প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পবিত্র নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে মামলাটি আদালতে পাঠানো হয়।

বিচারিক কার্যক্রম শেষে সংশ্লিষ্ট আদালত অপরাধের ধরন এবং মসজিদের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের দোষী সাব্যস্ত করেন। পরে তাজির আইনের আওতায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। উচ্চতর কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর তা কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: