সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় সাংবাদিক আশফাক আহমেদের বাবার ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

বড়লেখা প্রতিনিধি ::

দৈনিক সকালের সময় ও শ্যামল সিলেটের বড়লেখা উপজেলা প্রতিনিধি এবং বড়লেখা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আশফাক আহমেদের বাবা আগর-আতর ব্যবসায়ী আব্দুল আজিজ ওরফে সোনাব আলী (৬৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর বাগমার এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার দুপুর ২টায় সুজানগর শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, সাংবাদিক আশফাক আহমেদের বাবার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বড়লেখা প্রেসক্লাব।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে. লাভলু, ক্রীড়া সম্পাদক আদিব মজিদ, জ্যেষ্ঠ সদস্য লিটন শরিফ এবং সদস্য আজাদ বাহার জামালী, হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন, ফয়সাল মাহমুদ, সিরাজুল ইসলাম ও রেদোয়ান রুম্মানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।

শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: