সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ১৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট লায়ন্স ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ::

সিলেট লায়ন্স ফাউন্ডেশন (এসএলএফ)-এর ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ফাউন্ডেশনের ১৭তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনার লায়ন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, লায়ন গৌতম লাল দত্ত এবং লায়ন অ্যাডভোকেট গঙ্গেশ চন্দ্র দাশ এমজেএফ নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লায়ন শামসুল আলম খান, লায়ন চন্দন সাহা এবং লায়ন ডা. সৈয়দ মো. খসরু। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লায়ন মোহাম্মদ মুহিতুর রহমান এমজেএফ, জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমেদ, ট্রেজারার লায়ন কাজী মো. আব্দুল মুকিত এবং জয়েন্ট ট্রেজারার লায়ন আব্দুল্লাহ আল মামুন শমন।

কমিটির সদস্যরা হলেন— লায়ন ডা. খ. মাজহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ (ডিজি), লায়ন রফিকুল বারী মুক্তা এমজেএফ (এফবিডিজি), লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন (এসভিডিজি), লায়ন আসমা আক্তার কামরান, লায়ন হারুন আল রশিদ দীপু এমজেএফ, লায়ন জুবায়ের আহমেদ চৌধুরী এমজেএফ, লায়ন খায়রুন নেছা শেলী, লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন সাজ্জাদুর রহমান সুজ্জাদ, লায়ন ইমরান আহমেদ এমজেএফ, লায়ন গৌতম বণিক, লায়ন মোহাম্মদ আমিন উদ্দিন, লায়ন রোজিনা আক্তার শিপা, লায়ন হুমায়ুন কবির এবং লায়ন হিমেল কর্মকার।

বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: