সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় নিসচার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহতদের সুস্থতা, নিহতদের মাগফেরাত এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

শুক্রবার (৬ মার্চ) পৌর শহরের সাফরাণ রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবহন শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব, সুজনের সভাপতি মোশাররফ হোসেন সবুজ, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, বণিক সমিতির সদস্য সচিব আব্দুর রহমান মানিক, প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান, দিগন্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লিয়াকত হাসান, তারুণ্য নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ পারভেজ, বাস-মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক আরিয়ান ফরহাদ, ব্যবসায়ী মো. আলাউদ্দিন ও আবদুল মালিক।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা শাখার পৃষ্ঠপোষক নিজাম উদ্দিন, নাদের আহমদ, ঝন্টু দেব, শফিউস সামাদ সাজু, নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া ও খালেদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, আহমেদ নোমান, রেদওয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রমা কান্ত দাস, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, সহ-প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ-দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক নূরে আলম মোহন, সহ-দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ-ক্রিড়া ও সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন এবং যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও গালিব চৌধুরী বলেন, দেশে অনেক সামাজিক সংগঠন থাকলেও সব সংগঠন সমানভাবে কার্যকরভাবে কাজ করতে পারে না। তবে নিরাপদ সড়ক চাই একটি সক্রিয় সংগঠন, যারা দেশের বিভিন্ন উপজেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, বড়লেখায় নিসচার কার্যক্রম প্রশংসনীয়। সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন সময় যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: