সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

শ্রীমঙ্গলে ১৪ ফুট লম্বা অজগর

মৌলভীবাজার সংবাদদাতা ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে দেখা মিলেছে একটি বিশাল আকৃতির অজগর সাপের। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেটি রোডের দেবনাথ শ্মশান প্রাঙ্গণে শ্রমিকরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করার সময় ঝোপঝাড়ের ভেতর নড়াচড়া দেখে আতঙ্কিত হয়ে সরে যান। কাছে গিয়ে তারা দেখতে পান প্রায় ১৪ ফুট লম্বা ও ২৫ কেজি ওজনের অজগরটি।

ঘটনাটি স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটির উপস্থিতি নিশ্চিত করেন।

স্বপন দেব সজল জানান, অজগরটির ওজন আনুমানিক ২৪–২৫ কেজি এবং লম্বায় ১৪ ফুটের বেশি। পরবর্তীতে সেটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, সম্প্রতি তিনি দুটি অজগর ও একটি গন্ধগোকুল উদ্ধার করে বন বিভাগে দিয়েছেন।

স্বপন দেব বলেন, বনভূমি উজাড় ও খাদ্য সংকটের কারণে মাঝেমধ্যেই এ ধরনের বন্যপ্রাণী মানুষের বসত এলাকায় চলে আসে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: