সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সুনামগঞ্জে বিদ্যালয় থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা ::

স্কলার্সহোমের শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের আত্মহত্যার ঘটনায় সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আরেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ থেকে তুষার মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। বিদ্যালয়ের দপ্তরি বসন্ত তালুকদার প্রথমে মরদেহটি দেখতে পেয়ে শিক্ষক ও স্থানীয়দের জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহত তুষার মিয়া উপজেলার বাগবাড়ি গ্রামের রোকন মিয়ার কনিষ্ঠ ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে তিনি মানসিকভাবে অস্থির ও হতাশাগ্রস্ত ছিলেন। তবে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক বলেন, “পরিবারের আবেদনের ভিত্তিতে এবং তাদের কারো প্রতি সন্দেহ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, সিলেটে স্কলার্সহোমের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের আত্মহত্যার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পদ্মাসেন সিংহের নেতৃত্বে গঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৭ সেপ্টেম্বর বিকেলে শাহী ঈদগাহ এলাকার নিজ বাসা থেকে আজমান আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আন্দোলনের মুখে স্কলার্সহোমের ভাইস প্রিন্সিপাল আশরাফ চৌধুরীসহ তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: