সর্বশেষ আপডেট : ১৯ ঘন্টা আগে
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেটে চুরি হওয়া লেগুনা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ::

সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশ চুরি হওয়া একটি লেগুনা উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করেছে। গত ১১ আগস্ট সকালে হযরত শাহজালাল (রহ.) মাজারের ১ নম্বর গেইটের সামনে থেকে লেগুনাটি চুরি হয়।

পুলিশ জানায়, লেগুনা চালক সাইফুল ইসলাম (২১) তার লেগুনা (রেজি. নং: সিলেট-চ-১১-১০৮৭, আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা) নিয়ে মাজার এলাকায় আসেন পূর্বপরিচিত জুবায়ের আহমদ প্রকাশ হাসান (২৩)-এর ডাকে। ভুয়া রিজার্ভ যাত্রার কথা বলে চালককে ডেকে এনে কৌশলে মোবাইলের মিনিট কার্ড আনতে পাঠিয়ে জুবায়ের ও তার সহযোগী লেগুনাটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর সাইফুল ইসলাম কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হকের নেতৃত্বে এবং পিএসআই (নিঃ) খালেদ হাসান তপুর সমন্বয়ে পুলিশ প্রযুক্তি সহায়তায় অভিযান চালায়। ১২ আগস্ট রাতে মৌলভীবাজার সদর মডেল থানার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের সিংকাপন বাজার থেকে জুবায়ের আহমদ প্রকাশ হাসান এবং মো. নাসির মিয়া (২৫)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে চুরি যাওয়া লেগুনাটি উদ্ধার করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং: ১৭, তারিখ: ১২/০৮/২০২৫) দায়ের হয়েছে, যা দণ্ডবিধির ৩৭৯ ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: