সর্বশেষ আপডেট : ৯ ঘন্টা আগে
রবিবার, ২৪ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট জেলা দক্ষিণ জমিয়তের বৈঠক অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংগঠনের বন্দর বাজারস্থ কার্যালয়ে জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম,মাওলানা খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজি আমিন উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুননূর, যুব বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ছাত্র বিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম, নির্বাহী সদস্য মাওলানা মাহমুদ হুসাইন, মাওলানা মাহমুদুর রহমান মিলাদ প্রমূখ।

বৈঠকে জেলা দক্ষিণ জমিয়তের সভাপতির হজ্ব পালন কালীন সময়ের জন্য সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল মালিক কাসিমী কে ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত করা হয়।এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তর আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।সভাপতির দোয়ার মাধ্যমে বৈঠক সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: