সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
সোমবার, ২৫ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

বড়লেখায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পৃথকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালুচর গ্রামের সুনাম উদ্দিনের ছেলে বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমান (৩০) ও ডিমাই গ্রামের মৃত রমজান আলীর ছেলে জইন মিয়া (৪০)।

পুলিশ জানায়, বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমানের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা (নম্বর-১২) রয়েছে। মঙ্গলবার রাতে বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বালুচর গ্রামে সায়ফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জিআর মামলার (৩৪০ (বড়) গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি জইন মিয়াকে ডিমাই এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তারের সতত্য নিশ্চিত করে বুধবার বিকেলে জানান, বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: