সর্বশেষ আপডেট : ৪৪ মিনিট ৫৮ সেকেন্ড আগে
শুক্রবার, ৩ জুলাই ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

চুনারুঘাটে আন্তঃ জেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(২৯ জুলাই) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রবিবার দিবাগত-রাতে থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায়ের নেতৃত্বে এসআই লিটন রায় সহ একদল পুলিশ উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্বরের অদূরে চুনারুঘাট সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন।

গ্রেফতাররা হলো-বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রছড়ি গ্রামের সৈয়দ গেদু মিয়ার ছেলে সৈয়দ লাল মিয়া (৩৬), একই উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চারগাঁও (আব্দাপটিয়া) এলাকার রমিজ আলীর পুত্র আব্দুল আহাদ (৩৬), একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র জুনায়েদ মিয়া (৩০) ও বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের পুরান পাতারিয়া এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র শাহানুর রহমান ওরফে (৩৯)।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা পালিয়ে যায়। পরে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহ্নত সরঞ্জাম ১টি বড় ২৪ ইন্ঞ্চি বোল্ড কাটার, ৪টি রামদা, কাঠের বাট ১২ ইঞ্চি ও ৩টি লোহার রড, আসামীদের ব্যবহৃত মোটরসাইকেল এবং সাদা ও হলুদ রংয়ের ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ, মৌলভীবাজার সহ হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় ও আন্তঃজেলায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার, হবিগঞ্জ সদর, বাহুবল ও চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়, গ্রেপ্তারকৃতরা আন্ত:জেলাডাকাত দলের সদস্য। এঘটনায় চুনারুঘাট থানায় সংশ্লিষ্ট আইনে মামলা মামলা রুজু হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: