সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

ডেইলি সিলেট ডেস্ক ::

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির দুই পা খণ্ডিত হয়েছে। আহত মানিক মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার গৌরাঙ্গের চর গ্রামের মান্নান মিয়ার পুত্র।

মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ পুরান থানার নিকট সুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে মানিক মিয়া শায়েস্তাগঞ্জ পুরান থানার নিকট সুরমা এলাকায় রেললাইনের কাছে হাটাহাটি করছিলেন এ সময় একটি অজ্ঞাত ঢাকাগামী ট্রেন তার দুই পা খন্ডিত করে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তার অবস্থা আশংকা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: