![]()


সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথগ্রহণ করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেন।
সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে তাকে শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনা মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমও শপথ নেন। শপথগ্রহণের সময় সিলেট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, আপনারা তরুণ নেতৃত্ব, জনগণ আপনাদের উপর যে দায়িত্ব অর্পন করেছে সেই দায়িত্বগুলো সততা ও নিষ্ঠার সাথে পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে অগ্রণী ভূমিকা পালন করবেন। পরিশেষে তিনি ওসমানীনগর উপজেলাবাসীকেও ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি