সর্বশেষ আপডেট : ৩৮ মিনিট ২৯ সেকেন্ড আগে
বুধবার, ১১ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিকৃবি উপাচার্যের একান্ত সচিব ড. সালাহ উদ্দীন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞার একান্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-পরিচালক ড. সালাহ উদ্দীন আহমদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের ডেপুটি রেজিস্ট্রার ডাঃ ফখর উদ্দিনের স্থলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. সালাহ উদ্দীন আহমদকে পিএস টু ভিসি বা উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

ড. সালাহ উদ্দীন আহমদ ২০০৯ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন বিষয়ে স্নাতক, ২০১১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে স্নাতকোত্তর ও ২০২১ সালে চীনের ‘চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেস’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: