সর্বশেষ আপডেট : ১২ ঘন্টা আগে
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ একজন, জিআর পরোয়ানাভুক্ত দুই আসামি এবং জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে আরও একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

পুলিশ সুপার, সুনামগঞ্জের নির্দেশনায় এবং দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই রেজাউল করিমের নেতৃত্বে একটি দল দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া-বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবাসহ হুমায়ুন কবির (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের পশ্চিমপাড়ার নুর মিয়ার ছেলে।

অন্যদিকে, রাজানগর ইউনিয়নের গচিয়া বাজারের মাছের বাজারের সামনে মাদক সেবন করে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে সজিব মিয়া (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গচিয়া গ্রামের মৃত আকিল মাহমুদের ছেলে।

এ ছাড়া পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি ঘাগটিয়া গ্রামের রমউল্লা ওরফে করিমের ছেলে হাছন মিয়া (৩৫) ও হোছন মিয়া (৩০)-কে গ্রেপ্তার করে পুলিশ।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে বিধি অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: