সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পুনর্গঠিত কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

বড়লেখা প্রতিনিধি ::

পুনর্গঠিত কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত এবাদুর রহমান চৌধুরীর কন্যা।

তবে জহরত আদিব চৌধুরীর পরিচয় শুধু পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের বর্ণাঢ্য শিক্ষা ও কর্মজীবনের মাধ্যমে তিনি স্বতন্ত্র একটি অবস্থান তৈরি করেছেন। পারিবারিক পরিচয়ের পাশাপাশি নিজস্ব যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতায় তিনি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সাবেক সচিব ব্যারিস্টার মো. হায়দার আলীর ছেলে এবং সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী।

পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সঞ্জিদা ইসলাম, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেম।

পুনর্গঠিত কমিটিতে জহরত আদিব চৌধুরীকে সভাপতি করার মধ্য দিয়ে কমিটির নেতৃত্বে তাঁর ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: