সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কাপ্তাই লেকের পানি বাড়ায় ফের খোলা হলো ১৬ জলকপাট

ডেইলি সিলেট ডেস্ক ::

কাপ্তাই লেকের পানির উচ্চতা আবারও বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করেছে কর্তৃপক্ষ। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে স্পিলওয়ের প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।

বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল (মিন সি লেভেল)। রাঙামাটির বিভিন্ন এলাকায় নতুন করে পানি বৃদ্ধি ও ভাঙনের আশঙ্কা দেখা দেওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশন করা হচ্ছে। লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে এগুলো আবার বন্ধ করে দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই পানির উচ্চতা সার্বক্ষণিক নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতেই পানি ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত।

এর আগে গত ২৯ আগস্ট কাপ্তাই লেকের পানির উচ্চতা বেড়ে ১০৬ দশমিক ১ ফুট এমএসএলে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়, যার মাধ্যমে শুরুতে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়েছিল।

পরবর্তীতে পানির উচ্চতা বৃদ্ধি অব্যাহত থাকায় পর্যায়ক্রমে প্রতিটি গেট ৩ ফুট পর্যন্ত খুলে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে লেকের পানি কমে আসায় স্পিলওয়ের গেটগুলো বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ; কিন্তু সাম্প্রতিক সময়ে পানি আবারও বাড়ায় আজ থেকে সেগুলো পুনরায় খুলে দেওয়া হলো।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: