![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় জনতা ব্যাংক পিএলসি, কুমারগাঁও শাখার সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় আফাজ উদ্দিনকে ৭৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেপ্তার আফাজ উদ্দিন জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার শেখপাড়ার এমাদ উদ্দিন ও সজিতা বেগমের ছেলে।
এ ঘটনায় ৭ নভেম্বর জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়।
রোববার (৮ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।