সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

পাকিস্তানে নিষিদ্ধ আল-জাজিরা

ডেইলি সিলেট ডেস্ক ::

আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতা ও সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে ‘হলুদ সাংবাদিকতা’ করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে পাকিস্তান নিষিদ্ধ করেছে বলে খবর পাওয়া গেছে।

যদিও ইসলামাবাদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে আল-জাজিরা নিষিদ্ধের ঘোষণা আসেনি। তবে পাকিস্তানজুড়ে ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তারা আল জাজিরার ইংরেজি ভাষার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

ফলে অধিকারকর্মী, বিরোধী দলীয় নেতা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে অভিযোগ উঠছে যে, মুজাফফরাবাদ থেকে আল জাজিরার সংবাদ প্রচারের প্রতিক্রিয়ায় চ্যানেলটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সংবাদ প্রতিবেদনগুলোতে ওই অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর নিরাপত্তা বাহিনীর দমনপীড়ন এবং নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিরতার বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: