![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের পৃথক অভিযানে এক কেজি গাঁজাসহ মোহন বাগচি (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়।
এসএমপির মিডিয়া সেল জানায়, গত ৩০ অক্টোবর রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে দক্ষিণ সুরমার মারকাজ পয়েন্ট সিএনজি স্ট্যান্ডের সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এসআই মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি সিএনজি অটোরিকশা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোহন বাগচিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহন বাগচি সিলেট এয়ারপোর্ট থানার খাদিমনগর এলাকার বুরজান চা-কারখানা, মাঝলাইনের বাসিন্দা। তাঁর বাবার নাম করুণা মোহন বাগচি এবং মায়ের নাম সন্ধ্যা রানী বাগচি।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ৩১ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক)/৩৮ ধারায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুটি অভিযানের তথ্য নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া সেলের ডিসি-সিটিএসবি মো. আফজাল হোসেন।