![]()


স্টাফ রিপোর্টার ::
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে খাদিম চা বাগানের বুরজান চা কারখানা সংলগ্ন মাঝলাইন এলাকার একটি বসতঘরে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শংকর ছত্রীর বসতঘরে অভিযান চালিয়ে প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডু জাতীয় জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় এসএমপি অ্যাক্ট ২০০৯ এর ১০৪ ধারায় ননএফআইআর নং-৭৫, তারিখ ১৪/০২/২০২৬ রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সিলেট এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের কুশেন্দ্র ছত্রীর পুত্র শংকর ছত্রী (৩৮), একই এলাকার মৃত নিরেন ডিব্রার পুত্র ইরাক চিচাম (২৭), বাগানের মাঝলাইনের কুকিল বাউরীর পুত্র শিতেশ বাউরী (২৭), বুরজান চা কারখানার মৃত বাবুল লোহার পুত্র সজীব লোহার (২৬), বাগানের উত্তর লাইনের শ্রীধাম ছত্রীর পুত্র অধীর ছত্রী (৩৪) এবং এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগানের বাগমারা কোনার কানন ছত্রীর পুত্র দিবাকর ছত্রী (২৩)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।