সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
শুক্রবার, ৬ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট-১ আসনে ধানের শীষে ভোট চাইলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে আম্বরখানা, চন্দনটুলা ও দরগাহ গেইটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের প্রতীক। দীর্ঘ দেড় দশকের দুঃশাসন থেকে মুক্তি এবং সিলেটে সুষম উন্নয়ন নিশ্চিত করতে খন্দকার আব্দুল মুক্তাদিরের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজার পরিচালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেলসহ দলীয় নেতাকর্মীরা।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: