সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
রবিবার, ৮ মার্চ ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট–৬ আসনের প্রতিটি উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে : সেলিম উদ্দিন

বিয়ানীবাজার সংবাদদাতা ::

সিলেটের গোলাপগঞ্জে তারুণ্য পদযাত্রা পূর্ববর্তী সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং সিলেট–৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে সাধারণ শিক্ষার্থী ও তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত তারুণ্য পদযাত্রার পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মের প্রিয় ব্যক্তিত্ব শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে। দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণদের সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হলে তরুণরাই ন্যায়, ইনসাফ ও সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সাবেক ইউপি চেয়ারম্যান ও গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে এবং সংগঠক ও ছাত্রনেতা সায়েক আহমদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর, সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া এবং এনসিপির সিলেট জেলার সাবেক আহ্বায়ক নাজিম উদ্দীন শাহান।

সমাবেশে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের যুববিভাগের সভাপতি সুহেল আহমদ, সেক্রেটারি রিমন আহমদ, উপজেলা শিবিরের সেক্রেটারি ইশতিয়াক আহমদ, পৌর শিবিরের সভাপতি আবির আহমদ, এনসিপি নেতা আবুল মনসুর চৌধুরী, মাহফুজ খান, ছাত্রনেতা মাসুদ আহমদ, আরিফ আহমদ ও শেখ ওসমান ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: