সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

নতুন বাংলাদেশে বৈষম্য ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না : মাওলানা হাবিব

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর এবং সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লব একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, যেখানে বৈষম্য ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না।

তিনি বলেন, আমরা কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য রাজনীতিতে আসিনি, এসেছি পুরো ব্যবস্থার পরিবর্তনের জন্য। ভোট একটি পবিত্র আমানত। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে ইনসাফ কায়েমের লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেট নগরীর শাহপরান (র.) থানাধীন মেজরটিলা বাজার এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গণসংযোগে প্রতিদিনের মতো এদিনও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষ আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, একটি সুন্দর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন শাহজালাল মিরাবাজার জামেয়া’র সাবেক প্রিন্সিপাল মজির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুক আহমদ, শাহপরান (র.) থানা আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সহকারী সেক্রেটারি মঞ্জুর রহমান, শাহ মাহমুদুল হক, কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আহবাবুর রশীদ চৌধুরী লিমন, সৈয়দ ফরহাদ হোসেন, রাকিব আহমদ, আব্দুল হাই কুতুব ও রেদওয়ান আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: