সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

আমরা কথিত শাসক নয়, আপনাদের খাদিম হতে চাই : মাওলানা হাবিবুর রহমান

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশে সর্বত্র দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে আমার দুয়ার ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে। কারণ আমরা শাসক হতে আসিনি, আপনাদের খাদেম হতে এসেছি। আগামী নির্বাচনে আপনার পবিত্র আমানত ভোটটি ‘দাঁড়িপাল্লা’ মার্কায় দিয়ে আমাদের বিজয়ী করুন। আমরা সুখে-দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

তিনি শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর পিডিবি পয়েন্টে গণসংযোগ চলাকালে উপরোক্ত কথা বলেন। এসময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ গণসংযোগে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতাকে যাতে কেউ নিতে না পারে, যাতে দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয় এব্যাপারে দেশপ্রেমিক ছাত্র- জনতাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। আমরা বিজয়ী হলে এই জনপদের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর জামায়াতের ব্যবসায়ী ফোরামের সভাপতি নূরে আলম, কোতোয়ালি পশ্চিম থানার সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর শিবিরের সাহিত্য সম্পাদক নাঈম হোসাইন, অর্থ সম্পাদক এটিএম ফাহিম, ১০নং ওয়ার্ড জামায়াতের সভাপতি দেওয়ান আজকীর আলী, সাবেক সভাপতি হাফিজ মকছুদুল করীম, ১২নং ওয়ার্ডের সভাপতি মো. ফয়জুল ইসলাম, ১১নং ওয়ার্ডের সভাপতি হাফিজ আব্দুল আলী, ১০নং ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ওলিউল ইসলাম, ১০নং ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি জিল্লুল হক ও জামায়াত নেতা ইফতেখার আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: