সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

যারা ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছে, তারা ফ্যাসিবাদী রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে : সিলেটে সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার ::

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম বলেছেন যারা ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছে, তারা ফ্যাসিবাদী রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে। তিনি প্রশ্ন রাখেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? যদি তাই হয়, তাহলে বলে দিন। আমরা যেভাবে হাসিনাকে বিদায় করেছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গেও ডিল করা হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় ঐক্যবদ্ধ ছাত্র সংসদের আয়োজনে ‘হ্যাঁ’-এর পক্ষে এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিপি সাদিক কায়েম ।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে, যা মূলত ভারতের স্বার্থ রক্ষা এবং বিচারিক হত্যাকাণ্ডের রাজনীতি টিকিয়ে রাখার শামিল। তিনি বলেন, ‘না’ মানে আবারও গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এই দেশে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু ভুল রাজনৈতিক নীতির কারণে আজ বিএনপি একটি দুর্বল দলে পরিণত হয়েছে। তিনি বিএনপিকে ‘হ্যাঁ’-এর পক্ষে সক্রিয়ভাবে ক্যাম্পেইন করার পরামর্শ দেন।

গণভোট প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ‘হ্যাঁ’ মানে জনগণের প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া। কৃষক, শ্রমিক ও রিকশাচালকের টাকায় পরিচালিত রাষ্ট্রে তাদের সন্তানদের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে গড়ে তোলার পরিবেশ তৈরি করাই ‘হ্যাঁ’-এর মূল লক্ষ্য। একই সঙ্গে বিগত ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত গুম, খুন ও তথাকথিত আয়নাঘরের সংস্কৃতির জন্য দায়ীদের বিচারের আওতায় আনার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি দাবি করেন, দেশের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ইতোমধ্যে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে প্রথম সিলই পড়বে ‘হ্যাঁ’-এর পক্ষে।

সমাবেশে আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সাবেক ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচনে যাতে কোনো চাঁদাবাজ বা জালিমের হাতে রাষ্ট্রক্ষমতা না যায়, সে জন্য ইনসাফের পক্ষে অবস্থান নেওয়া জরুরি।

গণজমায়েতে ছাত্রশিবিরের জেলা ও মহানগর শাখার নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রতিটি গ্রাম ও মহল্লায় ব্যাপক প্রচারণা চালাতে হবে বলে সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান সাদিক কায়েম।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: