সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের গণসংযোগে উৎসবমুখর পরিবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নগরীতে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে সিলেট নগরীর শিবগঞ্জ ফরহাদ খান পুল এলাকা থেকে গণসংযোগ শুরু করে তিনি বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারী ও শিশুরা খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পথচারী ও নানা শ্রেণি-পেশার মানুষ হাততালি দিয়ে তাকে স্বাগত জানান এবং নির্বাচনে শুভকামনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র সহ-সভাপতি মো. আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক কাউন্সিলর দিনার খান হাসু, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, সৈয়দ বাবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নির্বাচনী গণসংযোগে এলাকার ভোটারদের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্ট নেতাকর্মীরা।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: