সর্বশেষ আপডেট : ২১ ঘন্টা আগে
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ খ্রীষ্টাব্দ | ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ |

DAILYSYLHET

কুলাউড়ায় লংলা কলেজে মেধাবৃত্তি প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেনীর কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।

কলেজের প্রদর্শক শমরেশ দাসের পরিচালনায় ও কলেজের সহকারী অধ্যাপক নাজমুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ বাহার, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাজমা বানু, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত রায়, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. হেলাল খান, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেব, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মালিক হোসেন, ইংরেজি বিভাগের বিভাগিয় প্রধান মো. গোলাপ মিয়া, প্রভাষক মাহবুবুর রহমান, আক্তার হুসেন, সাফায়েত উল্লা, মিঠন চক্রবর্তী, মারুফ কিবরিয়া, প্রাক্তন শিক্ষার্থী হাসান আল মাহমুদ রাজু, তুফায়েল বেগ, এম এ কাইয়ুম, শিপন মিয়া প্রমুখ।

অনুষ্টানে যুক্তরাজ্য প্রবাসী ও কলেজের প্রাক্তন প্রভাষক জালাল উদ্দীন চৌধুরীর অর্থায়নে কলেজের ৯জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: