সর্বশেষ আপডেট : ১৮ ঘন্টা আগে
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ |

DAILYSYLHET

উত্তরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

ডেইলি সিলেট ডেস্ক ::

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনূফের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নোওয়াপাড়া গ্রামে।
নিহতের ভগ্নিপতি সাইদুল ইসলাম জানিয়েছেন, ইউসুফ শনিবার ভোর ৫টার দিকে আজমপুরে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম
নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
মোবাইল: ০১৭১২ ৮৮৬ ৫০৩
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: